Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

DC vs LSG, IPL 2025: স্বীকৃত টি-২০ তে ৬০০ ছক্কার কীর্তি গড়লেন নিকোলাস পুরান

Nicholas Pooran
Nicholas Pooran

 

কলকাতা, ২৫ মার্চ : আইপিএলে সোমবার রাতে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ৫৯৯ ছক্কা নিয়ে ম্যাচটি খেলতে নামেন তিনি। ৩৫৯ ইনিংসে তাঁর ছক্কা এখন ৬০৬টি। এর ফলে চতুর্থ ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-২০ তে ৬০০ ছক্কা মারার কীর্তি গড়েছেন পুরান। আগের ৩ জন হলেন তাঁরই দেশের ক্রিকেটার ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। ৪৫৫ ইনিংসে এক হাজার ৫৬ ছক্কা নিয়ে চূড়ায় আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। ৬১৭ ইনিংসে ৯০৮ ছক্কা নিয়ে দুইয়ে কাইরন পোলার্ড আর ৪৬৬ ইনিংসে ৭৩৩ ছক্কা নিয়ে তিনে আছেন আন্দ্রে রাসেল। এই ৪ জনের পর ৪৯০ ইনিংসে ৫৫২ ছক্কা নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান আলেক্স হেলস। আইপিএলে ৭৭ ম্যাচে পুরানের ছক্কা হল ১৩৪টি। এবারের মেগা নিলামের আগে ২১ কোটি টাকাতে পুরানকে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…