Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

2026 World Cup Qualifiers: আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ যাওয়ার রাস্তাটা কঠিন হল

Argentina vs. Brazil
Argentina vs. Brazil

 

বুয়েনস আইরেস, ২৬ মার্চ : আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ নেমে যেতে হবে ব্রাজিল কোচ দরিভাল ম্যাচের আগে ভাবেনি। আর আর্জেন্টিনাও ভাবেনি এভাবে তারা চির প্রতিদ্বন্দ্বীকে হারাবে। বুয়েনস আইরেসের মনুমেন্তালে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। ৪ টি গোল করেছে হুলিয়ান আলভারেস, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তের ও জুলিয়ানো সিমেওনে। ম্যাচে ভিনিসিউস-রদ্রিগোকে খুঁজেই পাওয়া গেল না, রাফিনিয়া মাঝেমধ্যে কেবল জ্বলে ওঠার চেষ্টা করেছেন। মাঝ মাঠ ছিল একেবারেই বর্ণহীন।

বিপরীতে, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস,পাওলো দিবালাসহ নিয়মিত একাদশের আরও কয়েকজনকে বাদ দিয়েও বুধবার আর্জেন্টিনা ছিল দারুন আত্মবিশ্বাসী। তার ফলও পেল ডিফেনডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলার পুরোটা সময় একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিল লিওনেল স্কালোনির দল। মাঠে নামার আগেই অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপের যাওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছিল। কারণ এদিন মাঠে নামার আগেই উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করায় পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ে জায়গা পাকা হয়ে যায় তাদের। এই নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয় খরার তালিকাটা বেড়ে হল ৫ ম্যাচ, এর মধ্যে ৪ টিই হেরেছে তারা। আর্জেন্টিনার বিপক্ষে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ম্যাচ জিতেছিল ২০১৯ সালের কোপা আমেরিকায়। ১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। আরেক ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে পরের ৩ টি স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…