Rain, and snow sweep Uttarakhand: গঙ্গোত্রী ধামে তুষারপাত; উত্তরকাশী জুড়ে জাঁকিয়ে শীত

Fresh Snowfall at Gangotri Dham
Fresh Snowfall at Gangotri Dham

 

উত্তরকাশী (উত্তরাখণ্ড), ২৯ অক্টোবর : উত্তরাখণ্ডের চারধামের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র শ্রী গঙ্গোত্রী ধাম ও সংলগ্ন উচ্চ পার্বত্য এলাকায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে। কেদারনাথ ধামের পাশাপাশি গঙ্গোত্রী মন্দির চত্বর এবং আশেপাশের হিমালয়ের পর্বতশৃঙ্গগুলি বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে। তুষারপাতের জেরে সমগ্র গঙ্গোত্রী উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রার পারদ দ্রুত নেমে গিয়ে তীব্র শীতের প্রকোপ দেখা দিয়েছে। বৃহস্পতিবার হঠাৎ পারদ পতনের ফলে স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীদের ভোগান্তি এড়াতে তৎপর হয়েছে উত্তরকাশী জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের পর্যাপ্ত গরম জামাকাপড় ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি রাস্তায় বরফ ও পিচ্ছিল পরিস্থিতির কারণে চালকদের অত্যন্ত সতর্ক হয়ে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। আসন্ন শীতকালীন সময়ে মন্দির বন্ধের প্রক্রিয়া এগিয়ে আসার মধ্যেই এই তুষারপাত পুরো অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যপট যেমন বদলে দিয়েছে, তেমনই শীতের আমেজকেও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…