Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

AFC Asian Cup: হামজার ফিটনেস নিয়ে উদ্বেগ, চোট সমস্যায় দুশ্চিন্তায় কোচ মার্কুয়েস

Manolo Márquez
Manolo Márquez

 

শিলং, ২২ মার্চ  : এশিয়ান কাপের বাছাইয়ে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে শিলংয়ে অনুশীলন করছে ভারত। ম্যাচটি খেলা হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। সবশেষ প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এরপরও বাংলাদেশকে নিয়ে সতর্ক সুনীল ছেত্রীর ভারত। বিশেষ করে হামজাকে নিয়ে আলাদা পরিকল্পনা করছেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েস। শুক্রবার অনুশীলনের পর শেফিল্ডের এই তারকার প্রশংসা করতে ভুলেননি তিনি, ‘হামজা অসাধারণ খেলোয়াড়। এখন সে প্রিমিয়ার লিগে না থাকলেও চ্যাম্পিয়নশিপে খেলে নিয়মিত।’ পাশাপাশি বাংলাদেশেরও প্রশংসা করেছেন মার্কুয়েস, ‘বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত ৩-৪ বার মরসুম ধরে ওরা একই কোচের অধীনে খেলছে। আমার মনে হয় এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা দুদলের জন্যই কঠিন হবে ম্যাচটা।’ মার্কুয়েসের চিন্তাটা আরও বেড়েছে ভারতীয় শিবিরে চোটের হানা দেখে। চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গেছেন দুই উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙতে, মানভীর সিং আর মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। তাদের ছাড়া ভারত বাংলাদেশের বিপক্ষে বাড়তি পরীক্ষা দেবে তাতে সন্দেহ নেই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…