Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

2026 FIFA World Cup Qualifiers: কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দুইয়ে ব্রাজিল

Brazil vs Colombia
Brazil vs Colombia

 

ব্রাসিলিয়া, ২১ মার্চ : বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার সকালে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে ২-১ ব‍্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। ম্যাচের ৬ মিনিটে সফল স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া। ভিনিসিউসকে কলম্বিয়ার দানিয়েল মুনিয়োস ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্রাজিলের লিড। ১৩ মিনিট পর ম‍্যাচে সমতা ফেরান কলম্বিয়ার দিয়াস।

এই দুটি গোলের পর আর দুই দলের কেউই প্রথমার্ধে আর কোনও শট লক্ষ‍্যে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। কিন্তু কোনও দলই কাজের কাজ করতে পারছিল না। ব্রাজিলের ভাগ্য ফিরলো ৯৮ মিনিটে যোগ করার সময়ে। ব‍্যবধান গড়ে দেন ভিনিসিউস। বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক।

গত নভেম্বরে দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। এই জয়ে পয়েন্ট টেবিলের দুয়ে উঠে এল ব্রাজিল। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দুই নম্বরে। সমান ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া। ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে। ২৬ মার্চ ব্রাজিল তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…