Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Traffic Police: চড়া রোদ, ট্রাফিক পুলিশ কর্মীদের কাজের সময় কমানো হল

Traffic Police
Traffic Police

 

কলকাতা, ১৯ মার্চ : মার্চের শুরু থেকেই চড়ছে গরম। দিনের বেলা কলকাতার গড় তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি ছুঁয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে। এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারও ট্রাফিক পুলিশ কর্মীদের ডিউটির সময় কমানো হল। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে সামার কিট তুলে দেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। সেখানেই একথা জানান তিনি।

সিপি বলেন, "গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট করেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেজন্য তাঁদের ডিউটির সময় ২ ঘণ্টা কমানো হল। এখন থেকে তাঁরা ৬ ঘণ্টা ডিউটি করবেন।" গরমের সময় রোদে দাঁড়িয়ে ডিউটি করতে অসুবিধা হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেজন্য এদিন তাঁদের সামার কিট তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা। কলকাতায় ট্রাফিক পুলিশের অধীনে রয়েছেন ৫ হাজার ৫৭৮ জনপুলিশ কর্মী। এদের সকলকেই দেওয়া হবে এই সামার কিট।

You might also like!