Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Mint Leaves : জানেন কি রূপচর্চাতেও ব্যবহার করা হয় পুদিনা পাতা

Mint leaves
Mint leaves

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন পুদিনা। ব্রণ, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার মতো নানা রকমের সমস্যার সমাধানে পুদিনা পাতা কার্যকরী । দেখে নিন রূপচর্চায় কীভাবে পুদিনা ব্যবহার করা যেতে পারে ,


• পুদিনা পাতা মাইল্ড অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে, যা ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সাহায্য করে। লোমকূপ থেকে ময়লা দূর করে ত্বককে কোমল ও হাইড্রেট রাখে। পুদিনা পাতা ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতেও সহায়তা করে। পুদিনা পাতার রসের সঙ্গে টমেটোর রস ও টক দই মিশিয়ে ত্বকে লাগান। এতে ত্বক হবে উজ্জ্বল। আর বলিরেখাও দূর হবে।


• পুদিনা পাতা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ সমৃদ্ধ, যা ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের ব্রণ ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে। পুদিনা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য প্রদাহ রোধ করে এবং ব্রণ নিরাময় করে। পুদিনা পাতার পেস্ট ব্রণের উপর লাগিয়ে কিছু সময় রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।


• পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে চোখের নিচে পুদিনা পাতা বেটে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। টানা কয়েকদিন এভাবে লাগালে দূর হবে চোখের নিচের কালো দাগ।


You might also like!