Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

8 months ago

Kriti Sanon: স্যানন পরিবারে বিয়ের হাওয়া, কৃতী ও কবীরের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Kabir Bahia shared this image
Kabir Bahia shared this image

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের কি স্যানন পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই? সম্প্রতি বোন নূপুর স্যাননের বিয়েতে কৃতী স্যানন ও তাঁর ‘প্রেমিক’ কবীর বাহিয়াকে আরও কাছাকাছি দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় কবীর নূপুরের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে একটি ছবিতে কৃতী সবুজ রঙের গ্ল্যামারাস গাউনে এবং পাশে কবীর সাদা ব্লেজারে দৃশ্যমান। ছবির ঘনিষ্ঠতা দেখে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, প্রশ্ন উঠেছে—নূপুরের পর কি এবার কৃতীর পালা? আবার কেউ কেউ বলছেন, “নজর না লেগে যায়।” 

গত বছর থেকেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, কৃতী–কবীর প্রেম করছেন। লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে কৃতীর বয়সের ফারাক ৯ বছরের হলেও সম্পর্কটি বেশ সিরিয়াস। সূত্রের খবর, নূপুরের বিয়ের মধ্য দিয়ে কৃতী ও কবীর আরও কাছে এসেছেন। এমনকি,  এই কবীরের সঙ্গে দেখা করতে নাকি লন্ডনে উড়ে যান অভিনেত্রী। জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে তাঁর পরিচয়। তারপর বন্ধুত্ব থেকে প্রেম।


সূত্রের খবর, এই কবীর বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার খুব কাছের বন্ধু। তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবীর। গতবছর কবীরের সঙ্গেই হোলি কাটিয়েছিলেন কৃতী। সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেন অভিনেত্রী। তারপর থেকেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। কৃতী স্যানন এবং কবীর এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস তা তাঁদের গতিপ্রকৃতি থেকেই স্পষ্ট।  

বেশ কিছু মাস আগে কৃতী-কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবি নেটপাড়ায় ভাইরাল হয়। পাশাপাশি দিল্লি বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা দেওয়ার ছবি বিয়ের জল্পনা আরও বাড়িয়েছে। কবীর বাহিয়ার মা-বাবাও দিল্লিতেই থাকেন। কানাঘুষো শোনা গিয়েছিল, ২০২৫ সালের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবে জুটি। তবে তা হয়নি। তবে, নেটিজেনদের উচ্ছ্বাস ও গুঞ্জনের মাঝেও কোনও অফিসিয়াল বিয়ের ঘোষণা এখনও হয়নি। নূপুরের বিয়েতে ঘনিষ্ঠ মুহূর্তে কৃতী–কবীরকে আরও কাছে দেখলেও, বিয়ের সিলমোহর এখনো বসেনি।  


You might also like!