Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

1 month ago

Tollywood Update: সুকান্তর সঙ্গে ছবি, ক্যাপশনে ‘জয় শ্রীরাম’—ভোটের আবহে তারকা পুত্র তৃষাণজিৎকে ঘিরে জল্পনা

Prosenjit Chatterjee Son Trishanjit Chatterjee
Prosenjit Chatterjee Son Trishanjit Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক আবহ ক্রমশ তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিউড মহলে। রবিবার রাতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-র পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিজেপি নেতা সুকান্ত মজুমদার-এর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে ‘জয় শ্রীরাম’ লেখা থাকায় অনেকেই মনে করছেন, রাজনৈতিক বার্তাই দিতে চেয়েছেন তিনি।

জানা গিয়েছে, ছবিটি নতুন নয়। গত ফেব্রুয়ারি মাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির পর তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সময়ই তোলা হয়েছিল ছবিটি। ছবিতে দেখা যায়, প্রসেনজিৎ ও সুকান্ত মজুমদারের মাঝখানে দাঁড়িয়ে আছেন তৃষাণজিৎ। ভোটের আবহে রবিবার রাতে সেই পুরনো ছবি পোস্ট করতেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটদুনিয়ায় অনেকেই ধারণা করছেন, হয়তো গেরুয়া শিবিরের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছেন তারকাপুত্র। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা তৃষাণজিৎ কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁকে পদ্ম সম্মান পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সময় তিনি জানিয়েছিলেন, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই প্রসেনজিৎকে সম্মান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে নির্বাচনের আবহে তৃষাণজিতের এই পোস্ট ঘিরে রাজনৈতিক জল্পনা যে আরও জোরাল হয়েছে, তা বলাই বাহুল্য। অনেকেই আবার তারকাপুত্রের ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতাকেও সমর্থন জানিয়েছেন। 


You might also like!