Game

1 hour ago

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জিতলো বায়ার্ন মিউনিখ

Team Bayern Munich in action
Team Bayern Munich in action

 

মিউনিখ, ১১ মার্চ : চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে আতালান্তার বিরুদ্ধে ৬-১ গোলে জিতেছে বায়ান মিউনিখ। ইতালিয়ান ক্লাবটির মাঠে জোড়া গোল করেছেন মাইকেল ওলিসে। সফরকারী দলের বাকি চার গোল করেছেন-ইয়োসিপ স্তানিসিচ, সের্গে জিনাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালার।

ম্যাচে বল দখলে কোনও সময়েই জার্মান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে পারেনি আতালান্তা। মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১১ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। আর বায়ার্নের ২৫ শটের ১৩টি লক্ষ্যে ছিল। এই লড়াইয়ের ফিরতি লেগ হবে আগামী বুধবার, বায়ার্নের মাঠে। এদিন আরেক ম্যাচে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পারকে ৫-২ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

You might also like!