Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Game

1 hour ago

FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই

Lionel Messi,Cristiano Ronaldo; FIFA World Cup 2026
Lionel Messi,Cristiano Ronaldo; FIFA World Cup 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিশ্বকাপ শুরু হতে এখন মাত্র দু’মাস বাকি, আর তার আগেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এইবারের বিশ্বকাপে বিশেষ আকর্ষণ তৈরি করেছে দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনাল্ডো। এই দুই তারকা হয়তো তাদের শেষ বিশ্বকাপ খেলবেন বলেই ফুটবলভক্তরা প্রতিটি ম্যাচ মিস করতে চাইছেন না। এমন উত্তেজনার মধ্যে বড় ঘোষণা করল FIFA। এবার বিশ্বকাপের নির্দিষ্ট কিছু ম্যাচ সরাসরি ইউটিউবে দেখা যাবে। FIFA এই নতুন ব্যবস্থাকে ‘গেম চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে অভিহিত করেছে। তরুণ প্রজন্মকে আরও বেশি আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রত্যেক ম্যাচের প্রথম ১০ মিনিট বিনামূল্যে দেখানো হবে ইউটিউবে। FIFA আশা করছে, এতে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়বে এবং তারা পুরো ম্যাচটি টিভি চ্যানেল বা অফিশিয়াল ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে দেখবেন। 

তবে শুধুই প্রথম ১০ মিনিট নয়, নির্দিষ্ট কিছু ম্যাচ পুরোপুরি সম্প্রচার করার সুযোগও থাকবে ইউটিউবে। FIFA জানিয়েছে, এর ফলে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের টুর্নামেন্ট ফলো করার প্রবণতা আরও বাড়বে। যদিও এই চুক্তির আর্থিক দিক প্রকাশ করা হয়নি। এছাড়া ইউটিউবের মাধ্যমে পুরনো ম্যাচ ও স্মরণীয় মুহূর্তও দেখা যাবে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ছোটখাটো স্পন্সর হিসেবে ইউটিউবের অংশগ্রহণ ছিল সীমিত, তবে এবার তারা পুরো সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। ফলে মাঠের উত্তেজনা, গোল মুহূর্ত এবং স্টেডিয়ামের আবহ সরাসরি দর্শকের কাছে পৌঁছাবে। এই নতুন ব্যবস্থায় ফুটবলপ্রেমীরা ইউটিউবের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি খেলার আনন্দ আরও কাছে থেকে উপভোগ করতে পারবেন। 

এই উদ্যোগ কেবল তরুণ প্রজন্মের মধ্যেই নয়, বরং সমগ্র ফুটবলভক্তদের মধ্যে উত্তেজনা ও আগ্রহকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে মনে করছে FIFA। বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত এখন আরও সহজলভ্য, আরও আকর্ষণীয় এবং আরও বিনোদনমূলক হয়ে উঠেছে। 

You might also like!