
সেবু (ফিলিপিন্স), ২৮ অক্টোবর : ফিলিপিন্সের সেবু শহরে আয়োজিত ১৩-তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক প্লাস-এর ফাঁকে আমেরিকার যুদ্ধ সচিব পিট হেগসেথের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত ও সামরিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেখেন, "১৩-তম এডিএমএম-প্লাসের ফাঁকে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে আমরা ভারত-মার্কিন ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা কাঠামোর অগ্রগতির সার্বিক পর্যালোচনা করেছি, যা সামরিক প্রযুক্তি, তথ্য আদান-প্রদান এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে কৌশলগত ঐকমত্যকে আরও সুদৃঢ় করছে।"
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, একটি অবাধ, মুক্ত এবং সুরক্ষিত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত ও আমেরিকার শক্তিশালী অংশীদারিত্ব অন্যতম প্রধান ভিত্তিস্তম্ভ হিসেবে কাজ করে চলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Had an excellent meeting with US Secretary of War Pete Hegseth on the sidelines of the 13th ADMM-Plus. We reviewed the progress of our 10-year India-US Defence Framework, driving strategic convergence across military technology, information sharing, and co-production. Our robust partnership continues to be a cornerstone for a free, open, and secure Indo-Pacific. @SecWar
— Rajnath Singh (@rajnathsingh) October 28, 2026
