Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

6 months ago

Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন

Iran's Supreme Leader Mojtaba Khamenei
Iran's Supreme Leader Mojtaba Khamenei

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-এর মস্কো যাত্রা নিয়ে জল্পনার মাঝেই তাঁকে ফের হত্যার হুমকি দিল ইজরায়েল।  সে দেশের বাহিনী ইজ়রায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমরা ওঁকে (মোজতবা) খুঁজে বার করবই।’’

দ্য টাইমস অফ ইজ়রায়েল-এর প্রতিবদেন অনুযায়ী, আইডিএফ মুখপাত্র বলেছেন, ‘‘ওঁর (মোজতবা) কোনও খোঁজ নেই। দেখাও যাচ্ছে না। জানি না কী হয়েছে।’’ তার পরই হুঁশিয়ারি দেন, ‘‘কত দিন আত্মগোপন করে থাকবে? ওঁকে খুঁজে বার করব, তার পর হত্যা করব।’’ প্রসঙ্গত, সোমবার কুয়েতি সংবাদ সংস্থা আল-জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়, মোজতবার চিকিৎসার জন্য তাঁকে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে মস্কোয় মোজতবার চিকিৎসার আয়োজন করেছেন। যদিও রাশিয়ার তরফে এই তথ্য নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। রুশ সরকারি সংবাদসংস্থা তাস-কে প্রেসিডেন্টের প্রেস সচিব দিমি্র পেসকভ বলেন, ‘‘এই ধরনের রিপোর্ট নিয়ে আমরা কোনও মন্তব্য করব না।’’ মোজতবার মস্কো যাত্রার জল্পনার মাঝেই তাঁকে আবার হত্যার হুমকি দিল ইজ়রায়েল।

আইডিএফ মুখপাত্র ডেফরিন জানিয়েছেন, ইরানের প্রতি ইজ়রায়েলের দৃষ্টিভঙ্গির কোনও বদল হবে না। তাঁর কথায়, ‘‘ইজ়রায়েলের সার্বভৌমত্বকে যারা বিপন্ন করে তোলার চেষ্টা করবে, তাদের ভাগ্য আমরা লিখব। যারাই আমাদের বিরুদ্ধে হাত তোলার চেষ্টা করবে, তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’’ পাশাপাশি আইডিএফ মুখপাত্র এই ইঙ্গিতও দেন যে, তাঁদের অভিযান শুধু ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সীমিত থাকবে না। ইরানকে যারা সহযোগিতা করবে, সেই সব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেও সমান ভাবে অভিযান জারি থাকবে। তাঁর কথায়, ‘‘আমরা প্রত্যেককে খুঁজে বার করব। তা যত সময় লাগুক না কেন।’’

প্রসঙ্গত, ইজ়রায়েল এবং আমেরিকার হামলায় মোজতবা আহত হয়েছেন বলে নানা সূত্রে দাবি করা হচ্ছে। আবার এই তথ্যও ঘোরাফেরা করছে, মোজতবা আদৌ বেঁচে আছেন তো? গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে। আর তা থেকেই জল্পনা জোরালো হতে শুরু করেছে। যদিও ইরান বার বার দাবি করেছে, মোজতবা জীবিত এবং সুস্থ আছেন।

You might also like!