Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

1 month ago

Oscars 2026: অস্কারের মঞ্চে প্যালেস্তাইন প্রসঙ্গ, যুদ্ধবিরোধী বার্তায় সমর্থন প্রিয়ঙ্কা চোপড়ার

Priyanka Chopra nods as Javier Bardem talks about free Palestine
Priyanka Chopra nods as Javier Bardem talks about free Palestine

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হলিউডের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড-র মঞ্চে এ বছর আবারও উঠে এল আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ। অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে প্যালেস্তাইন প্রসঙ্গে মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অভিনেতা হাভিয়ে বারদেম ।তাঁর সেই বক্তব্যে নীরব সমর্থন জানান অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। 

সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার ঘোষণা করতে মঞ্চে ওঠেন হাভিয়ের বারদেম এবং প্রিয়ঙ্কা চোপড়া। সেই সময় বারদেম যুদ্ধবিরোধী বার্তা দেন এবং প্যালেস্তাইনের স্বাধীনতার দাবি তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধ নয়—শান্তি চাই, প্যালেস্তাইনকে মুক্ত করা হোক। তাঁর এই মন্তব্যের সময় পাশে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা মাথা নেড়ে সমর্থন জানান। দর্শকাসনেও সেই বার্তার পর জোর করতালিতে ভরে ওঠে হল। এ দিন বারদেমের পোশাকেও ছিল শান্তির প্রতীকী বার্তা। তাঁর ব্লেজারের ওপর লাল অক্ষরে লেখা ছিল ‘No to War’। অন্যদিকে প্রিয়ঙ্কা উপস্থিত ছিলেন সাদা রঙের স্ট্র্যাপলেস ডিওর গাউনে, যা নজর কেড়েছিল উপস্থিতদের।


উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের অস্কার অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ব রাজনীতির উত্তেজনাপূর্ণ পরিস্থিতি—বিশেষত আমেরিকা ও ইরান-এর সম্পর্কের টানাপোড়েনের কথা মাথায় রেখে আয়োজকেরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। নিরাপত্তার জন্য তারা এফবিআই এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ-এর সঙ্গে সমন্বয় করে কাজ করেছে বলে জানানো হয়। যদিও সম্ভাব্য কোনও হুমকির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে ৯৮তম অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘One Battle After Another’। এই ছবির জন্যই সেরা পরিচালকের সম্মান অর্জন করেন পরিচালক পল থমাস অ্যান্ডারসন। চলচ্চিত্রের উৎসব হলেও, এ বছরের অস্কার মঞ্চে শিল্পের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির বার্তাও স্পষ্টভাবে চিত্রায়িত হলো।


You might also like!