Breaking News
 
PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ CM Suvendu Adhikari: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোয় অনুদান ১ লক্ষ, অষ্টমীতে মদ বন্ধ! কার্নিভ্যাল-ডিজেতেও ‘না’, বড় ঘোষণা শুভেন্দুর Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’

 

Country

1 hour ago

Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক

Vijay made a gesture that was interpreted as ridiculing MK Stalin’s appearance
Vijay made a gesture that was interpreted as ridiculing MK Stalin’s appearance

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের ভাঙা চোয়াল নিয়ে বিধানসভার মধ্যেই কটাক্ষ করে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। তাঁর ওই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা পি শানমুগাম। তাঁর দাবি, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ কোনওভাবেই প্রত্যাশিত নয়, বরং তা একেবারেই অকল্পনীয়। 

ঠিক কী বলেছেন শানমুগাম? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এটা একটি ঐতিহাসিক সত্য যে, ভারতে জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার জন্য ব্যাপক সংগ্রাম হয়েছিল। এবং সেই সঙ্গে চলেছিল দমন-পীড়ন। সেই সময়ে পুলিশি বর্বরতার শিকার হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গুরুতরভাবে আহত হন এবং তাঁর চোয়াল ভেঙে যায়। কারও শারীরিক গঠন বা বাহ্যিক রূপ নিয়ে উপহাস করা নিন্দনীয়, যিনিই করুন না কেন… আর খোদ মুখ্যমন্ত্রীর এমন আচরণ তো দায়িত্বজ্ঞানহীনতারই পরিচায়ক।” বলে রাখা ভালো বিজয় সরকারকে বাইরে থেকে সমর্থন জোগাচ্ছে বামেরা। সেখানে শানমুগামের এমন মন্তব্য সত্যিই বিস্ময়কর। 

কিন্তু কেন এমন করতে গেলেন বিজয়? সোমবার তামিলনাড়ু বিধানসভায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যখন বিজয় ডিএমকের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শানান। তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে দলটির ‘মিস্টার ক্লিন’ বা স্বচ্ছ ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করেন। ইডির নথি প্রসঙ্গ টেনে সরাসরি নিশানায় করেন স্ট্যালিন ও তাঁর পুত্রকে। ‘দলীয় তহবিল’-এর নামে কীভাবে তোলা তুলত ডিএমকে, সেকথা বলতে দেখা যায় তাঁকে! সঙ্গে সঙ্গে ডিএমকে বিধায়করা এর প্রতিবাদ জানান। এবং স্ট্যালিনের নেতৃত্বে কক্ষ থেকে ওয়াকআউট করেন। যা দেখে আরও ক্ষোভে ফেটে পড়েন বিজয়। তিনি এরপর কথা বলার সময় তাঁর ডান হাতের তালু চোয়ালের উপরে রাখেন। এই ভঙ্গি যে স্ট্যালিনের ভেঙে যাওয়া চোয়ালের প্রতি ইঙ্গিত এবং তাঁর শারীরিক অবস্থার প্রতি উপহাস, সেব্যাপারে নিশ্চিত বিরোধীরা। 

You might also like!