West Bengal

1 week ago

Shantipur News: হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ৩২টি মোবাইল উদ্ধার, গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ

THEFT MOBILE RECOVERY SANTIPUR
THEFT MOBILE RECOVERY SANTIPUR

 

শান্তিপুর, ২ সেপ্টেম্বর : দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বুধবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শান্তিপুর থানার পুলিশ। রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া প্রায় ৩২টি মোবাইল ফোন সংশ্লিষ্ট গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও ড. সৌরভ, শান্তিপুর থানার আইসি সিদ্ধার্থ মণ্ডল, থানার সাইবার নোডাল অফিসার মহেশ্বর দত্ত-সহ একাধিক পুলিশ আধিকারিক। পুলিশের সাইবার বিভাগের তৎপরতায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনগুলির সন্ধান পাওয়া সম্ভব হয়েছে বলে জানা যায়।

পুলিশের কাছ থেকে নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গ্রাহকরা। তাঁদের মধ্যে এমনও কয়েকজন রয়েছেন, যাঁদের মোবাইল ফোন দু’বছর কিংবা পাঁচ বছর আগে হারিয়ে গিয়েছিল অথবা চুরি হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও যে তাঁদের ফোন উদ্ধার হয়ে ফিরে আসবে, তা তাঁরা ভাবতেও পারেননি।

মোবাইল হাতে পেয়ে গ্রাহকদের অনেকেই পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন পর প্রিয় ও প্রয়োজনীয় ফোন ফিরে পাওয়া তাঁদের কাছে কার্যত অপ্রত্যাশিত ছিল। পুলিশি উদ্যোগে হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারের এই ঘটনায় খুশি শান্তিপুরের বাসিন্দারাও। করেছেন। কয়েক লক্ষ মানুষের সমাগমকে সামনে রেখে সিসিটিভি, ড্রোন এবং সাদা পোশাকে পুলিশকর্মীদের নজরদারি থাকবে।

You might also like!