Festival and celebrations

59 minutes ago

Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে করে ফেলুন এই ৫ কাজ! সিদ্ধিদাতার কৃপায় কাটবে বাধা, আসবে সৌভাগ্য

Lord Ganesha
Lord Ganesha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ১৪ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। ভক্তদের কাছে এই দিনটি শুধুমাত্র পুজো-অর্চনা বা আধ্যাত্মিকতার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সুখ-সমৃদ্ধি, সৌভাগ্য ও আর্থিক উন্নতির সঙ্গেও এই তিথির বিশেষ যোগ রয়েছে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, গণেশ চতুর্থীর দিনে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চললে জীবনে আসতে পারে সমৃদ্ধি, সুখ ও শান্তি।

* গণেশ চতুর্থীতে সকালে স্নান সম্পন্ন করে একটি পরিষ্কার আসনে বসে গণেশের মূর্তিকে শুদ্ধ জল দিয়ে স্নান করান। এর পর মূর্তির গায়ে চন্দন, সিঁদুর এবং অক্ষত আস্ত চাল লাগান। এই প্রক্রিয়া শুদ্ধতা ও ইতিবাচকতা আকর্ষণ করে।

* গণেশ পুজোর সকালে তুলসী পাতা ছাড়া অন্যান্য ফুল, বিশেষত লাল জবা, গাঁদা বা গোলাপ ফুল অর্পণ করুন। গণেশের প্রিয় ফুল হচ্ছে গাঁদা, যা সৌভাগ্য ও সাফল্যের প্রতীক।

* পুজোর সময় গণেশকে লাড্ডু বা মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মিষ্টিগুলি গণেশের অত্যন্ত প্রিয় এবং এটি সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক।

* গণেশের মূর্তিতে ২১টি দুর্বা ঘাস অর্পণ করুন। দুর্বা ঘাস হল উর্বরতা এবং প্রাচুর্যের প্রতীক। এটি গণেশকে নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়।

* পুজোর সময় অতি অবশ্যই "ওঁ গণ গণপতয়ে নমঃ" বা "বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ" মন্ত্রটি ১০৮ বার জপ করুণ। এই মন্ত্রটি জপ করলে মনের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি হয় এবং সকল বাধা দূর হয়।

You might also like!