
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলি ও ভাইফোঁটা মানেই আলোর উৎসব, পারিবারিক মিলন আর জমিয়ে খাওয়াদাওয়া। উৎসবের আনন্দ আপনজনদের সঙ্গে ভাগ করে নিতে ঘরেই তৈরি করে ফেলতে পারেন নানা রকম সুস্বাদু মিষ্টি ও মুখরোচক পদ। বাইরে থেকে খাবার আনার বদলে নিজের হাতে তৈরি বিশেষ মেনু দিয়ে প্রিয়জনদের আপ্যায়ন করলে উৎসবের আমেজও হয়ে উঠবে আরও মধুর। তাই এবারের দীপাবলি ও ভাইফোঁটায় অতিথিদের চমকে দিতে রইল কিছু সহজ অথচ দারুণ সুস্বাদু মিষ্টির আইডিয়া।
বাড়িতে তৈরি দীপাবলি ও ভাইফোঁটার স্পেশাল মিষ্টি:
• নারকেল বরফি: কোরানো নারকেল, চিনি ও সামান্য এলাচ গুঁড়ো দিয়ে খুব সহজে ও দ্রুত বানিয়ে নেওয়া যায়।
• দানাদার বা ছানার মিষ্টি: খাঁটি ছানা বা কাঁচা চাল দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু দানাদার বা রসগোল্লা।
• মোহনভোগ বা সুজির হালুয়া: ঘি, কাজু, কিশমিশ দিয়ে তৈরি গরম গরম সুজির হালুয়া দীপাবলির উৎসবে দারুণ মানায়।
• পেড়া বা সন্দেশ: খোয়াক্ষীর বা ছানা দিয়ে কম সময়েই ঘরে বানিয়ে নেওয়া যায় পেড়া।
