সিডনি, ১০ মার্চ : মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর তৃতীয় এবং শেষ গ্রুপ সি-এর লড়াইয়ে চাইনিজ তাইপেইয়ের মুখোমুখি হতে চলেছে ভারতীয় সিনিয়র মহিলা জাতীয় দল। বর্তমানে ভারত পয়েন্ট শূন্য। ভারত ভিয়েতনাম (১-২) এবং জাপান (০-১১) এর কাছে হেরেছে।
লাইভ স্ট্রিমিং তথ্য:
ভারত বনাম চাই তাইজ এএফএফ মহিলা এশিয়ান কাপ ২০২৬ ম্যাচটি মঙ্গলবার ১০ মার্চ, অস্ট্রেলিয়ার সিডনিতে বিকাল ২:৩০ মিনিটে (স্থানীয় সময় রাত ৮টা) ওয়েস্টার সিডনি স্টেডিয়ামে শুরু হবে। ভারত বনাম চাইনিজ তাইপেই এএফসি মহিলা এশিয়ান কাপ ম্যাচটি ভারতের কোনও স্পোটস চ্যানেলে সম্প্রচার করা হবে না।
ভারত ও চাইনিজ তাইপের হেড টু হেড :
এএফসি মহিলা এশিয়ান কাপে ভারত ও চাইনিজ তাইপের মুখোমুখি লড়াইয়ে চাইনিজ তাইপে আধিপত্য দেখিয়েছে। এখনও পর্যন্ত এএফসি মহিলা এশিয়ান কাপে তাদের পূর্বের দুই সাক্ষাতেই (২০০১ সাল পর্যন্ত) চাইনিজ তাইপে জয়ী হয়েছে, যেখানে তারা ২-০ এবং ৫-০ ব্যবধানে ভারতকে হারিয়েছে। তবে, ২০২৫ সালের নভেম্বরে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ৩-১ ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়েছে। চলতি এএফসি মহিলা এশিয়ান কাপে, এই দুই দল গ্রুপ সি-তে মুখোমুখি হয়েছে, যেখানে রেংকিংয়ে চাইনিজ তাইপে ৪০-তম স্থানে এবং ভারত ৭০-তম স্থানে রয়েছে l
