Breaking News

 

Entertainment

1 hour ago

Hollywood Shock: পপ তারকা রিহানার বাড়িতে আচমকা গুলিবৃষ্টি! গ্রেপ্তার মহিলা আততায়ী, চাঞ্চল্য হলিউডে

pop star Rihanna
pop star Rihanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হলিউডে চাঞ্চল্য ছড়াল বিশ্বখ্যাত পপ তারকা রিহানার বাড়িতে গুলিচালনার ঘটনাকে ঘিরে। আচমকাই এক আততায়ীর হামলায় ঝাঁজরা হয়ে যায় তাঁর বাড়ির বাইরের দেওয়াল। একাধিক রাউন্ড গুলি চালানো হয়, যার কয়েকটি দেওয়াল ভেদ করে বাড়ির অন্দরমহল পর্যন্ত পৌঁছে যায়। ঘটনার সময় গায়িকা বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ৮ মার্চ রবিবার দুপুর প্রায় সোয়া একটা নাগাদ বেভারলি হিলস-এ অবস্থিত রিহানার বিলাসবহুল বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। এরপর এআর-১৫ ধাঁচের রাইফেল ব্যবহার করে গায়িকার বাড়ির দিকে পরপর গুলি চালায় ৩৫ বছর বয়সি এক মহিলা। অভিযুক্তের নাম ইভানা লিসেট অরটিজ। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোলও উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ঘটনার সময় রিহানা তাঁর সন্তানদের সঙ্গে বাড়িতেই ছিলেন বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গায়িকা যে সন্তানদের নিয়ে নিরাপদে রয়েছেন, সেটা আশ্বস্ত করেছে পুলিশ।


ঘটনার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লস অ্যাঞ্জেলসের পুলিশের একটি দল। তদন্তে নেমে গায়িকার বাড়ি থেকে প্রায় আট মাইল দূরে একটি সাদা টেসলা গাড়ি উদ্ধার করা হয়। সেই গাড়িতেই ছিলেন অভিযুক্ত ইভানা লিসেট অরটিজ। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা ফ্লোরিডার অরল্যান্ডো থেকে এসেছিলেন। কেন তিনি আচমকা রিহানার বাড়িকে নিশানা করলেন, তা এখনও স্পষ্ট নয়। খুনের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিপুল অঙ্কের জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। 

ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, মানসিক সমস্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলস পুলিশ। এদিকে বিশ্বজুড়ে রিহানার অনুরাগীদের মধ্যে এই ঘটনা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।  

You might also like!