Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

1 month ago

Viral Song Controversy: ‘সারকে চুনার তেরি সারকে’ ঘিরে নেটদুনিয়ায় তুমুল বিতর্ক, নোরা ফাতেহির নাচে মুগ্ধ দর্শক

National Human Rights Commission has issued notices to the makers of KD
National Human Rights Commission has issued notices to the makers of KD

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগামী মাসেই মুক্তি পেতে চলেছে কন্নড় ছবি  ‘কেডি: দ্য ডেভিল’। ছবিতে অভিনয় করেছেন নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত। মুক্তির আগে ছবির একটি গান প্রকাশ্যে এসেছে—‘সারকে চুনার তেরি সারকে’। তবে মুক্তির পর থেকেই গানটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

গানটি সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হলেও তার কথার জন্যই সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে…’—এই ধরনের দ্ব্যর্থবোধক লাইনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। অনেকেই মনে করছেন, গানের কথায় অশ্লীলতার মাত্রা অত্যধিক। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, “চরম অশ্লীলতা ছাড়া কিছুই নয়।” আবার আরেকজনের মন্তব্য, “২০২৬ সালে দাঁড়িয়েও এমন গান তৈরি হচ্ছে—এটা সত্যিই হতাশাজনক।” এমনকি কেউ কেউ গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। তবে সমালোচনার মাঝেও নোরা ফাতেহির নাচের প্রশংসা করেছেন অনেক দর্শক। তাঁদের মতে, গানের দৃশ্যায়ন এবং নোরার নাচ দারুণ হলেও কথাগুলি অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে। 


জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো নোরা-সঞ্জয়ের আইটেম গানের বিষয়বস্তুর তীব্র নিন্দা করে প্রশ্ন তুলেছেন, ‘কোন সভ্য মানুষ তাঁর পরিবারের সঙ্গে বসে এই গানটি দেখতে পারবেন?’ বলিউড মাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট ইস্যুতে ক্ষোভপ্রকাশ করে কন্নড় সিনেনির্মাতাদের ইতিমধ্যেই আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। পরিচালক ওনিরও আপত্তি তুলে কলম ধরেছেন সোশাল মিডিয়ায়। সেন্সর বোর্ডকে কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, “আমরা ক্রমশ এক অদ্ভুত দেশে পরিণত হচ্ছি। যেখানে ভ্যালেন্টাইনস ডে উদযাপন কিংবা ভিন্ন ধর্মের মানুষের বিয়ে বা উৎসব পালনের বিরোধিতা করা হয়, অথচ এই ধরনের আবর্জনা বা অশালীন বিষয়গুলো দিব্যি মেনে নেওয়া হয়। আর এদিকে সেন্সর বোর্ড পড়ে আছে ঘুষখোর পণ্ডিত সিনেমার নাম নিয়ে!” উল্লেখ্য, ‘কেডি: দ্য ডেভিল’-এর এই আইটেম গানের কথা লিখে আপাতত বেজায় কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে রাকিব আলমকে।

এই বিতর্কে মুখ খুলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক আরমান মালিক। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন,  ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম।’  সব মিলিয়ে ছবি মুক্তির আগেই ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এখন দেখার বিষয়, এই বিতর্ক ছবির জনপ্রিয়তায় আদেও কোনো প্রভাব ফেলে কি না। 


You might also like!