Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forecast of Bengal: ফের উষ্ণ হচ্ছে দক্ষিণবঙ্গ, রোদের তেজে অস্বস্তির গরম মহানগরীতে

Weather forecast of Bengal (Symbolic picture)
Weather forecast of Bengal (Symbolic picture)

 

কলকাতা, ২৭ মার্চ : মেঘ-বৃষ্টির পালা শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনে আরও কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে তাপপ্রবাহ পরিস্থিতির কোনও আশঙ্কা এখনও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়নি। স্বস্তিদায়ক ঝড়বৃষ্টি হবে কি না, সে ব্যাপারেও কিছু নির্দিষ্ট করে বলা হয়নি। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক ভাবে কম থাকতে পারে। তাতে ঘামের অস্বস্তির বদলে যেমন শুষ্ক গরম মিলবে, তেমনই ঝড়-বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনাও কমবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই রোদের তেজে অস্বস্তি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।


You might also like!