Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

kolkata

1 year ago

Sukanta Majumdar: মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম - উভয়ই তোষণের রাজনীতি করে, সুকান্ত মজুমদার

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ৩১ মার্চ : কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠানে অংশ নিয়ে সোমবার বিজেপি ও সিপিআই (এম)-এর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতাকে পাল্টা আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম - উভয়ই তোষণের রাজনীতি করে।প্রতি বারের মতো এই বছরেও রেড রোডে ঈদের নমাজে যান মুখ্যমন্ত্রী। সোমবার সকাল ৯টা নাগাদ রেড রোডে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক এবং মন্ত্রী জাভেদ খান। মমতা এবং অভিষেক সমাবেশে বক্তৃতাও করেন। মমতা এদিন বলেছেন, "কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।” তাঁর অভিযোগ, "লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।” সুকান্ত মজুমদার বলেছেন, "দাঙ্গা তৃণমূল কংগ্রেসই করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, মোথাবাড়ি (মালদা)-তে হিন্দুদের ঘরবাড়ি কে পুড়িয়েছে এবং হিন্দু দেবদেবীদের অপমান করেছে - ভিডিওগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম - উভয়ই তোষণের রাজনীতি করেন এবং উভয়ই এতে একসাথে আছেন।"

You might also like!