Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা

Air Force plane crashes at college in Bangladesh
Air Force plane crashes at college in Bangladesh

 

নয়াদিল্লি, ২১ জুলাই : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়েছে বাংলাদেশ বায়ুসেনার একটি বিমান। স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়ান শুরু করেছিল, কিন্তু,সেটি ভেঙে পড়ে স্কুল ভবনের উপর এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে—একজন ঘটনাস্থলে, আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ ছাড়া দগ্ধ হয়ে অন্তত ২৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। দুর্ঘটনার জেরে স্কুল ভবনে আগুন লেগে যায়। এখনও পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা স্পষ্টভাবে জানাতে পারেনি প্রশাসন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের এফ-৭ বিমানটি ভেঙে পড়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হত ওই বিমানটি। দমকল বিভাগের আধিকারিক লিমা খান প্রথম আলোকে জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে বিমানটি ভেঙে পড়েছে। সেখানে কাজ করছে দমকলের তিনটি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে, সে জন্য মোতায়েন করা হয়েছে বিজিবি। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের বেশিরভাগই পড়ুয়া। হাসপাতালের তরফে তাদের নামও প্রকাশ করা হয়েছে। উত্তরার ওই মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের বাইরে জড়ো হয়েছেন উদ্বিগ্ন অভিভাবকেরা। সেই স্কুলের শিক্ষক সবুজ মিয়াঁ প্রথম আলোকে জানিয়েছেন, বিমানটি যখন ভবনে ভেঙে পড়ে, তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু পডুয়া স্কুলের ভিতরেই ছিল। অনেক অভিভাবকই উদ্বেগ প্রকাশ করেছেন। ফেরদৌসি বেগম নামে এক অভিভাবিকা জানিয়েছেন, তাঁর কন্যা স্কুলের ভিতরে আটকে রয়েছে। তার সঙ্গে এখনও কোনও যোগাযোগ করতে পারেননি। অন্য এক অভিভাবক লাকি আখতার জানিয়েছেন, তাঁর দুই সন্তান এই স্কুলে পড়ে। বড় জন নিরাপদে স্কুল থেকে বার হতে পারলেও ছোট জন এখনও আটকে রয়েছে।

এই ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন ইউনূস। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ঢাকার ওই স্কুল, তার শিক্ষক এবং পড়ুয়াদের যে ক্ষতি হয়েছে, তা ‘অপূরণীয়’। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন ইউনূস।

You might also like!