Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

8 months ago

Iran unrest: ইরান সরকারের বিক্ষোভ দমন অভিযানে মৃত ৪ হাজারের বেশি, দাবি মানবাধিকার সংস্থার

Iran Protest
Iran Protest

 

তেহরান, ২০ জানুয়ারি : ইরান সরকারের বিক্ষোভ দমনের অভিযানে চার হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। মঙ্গলবার তারা জানিয়েছে, এই অভিযানে ২৬ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৭৮৬ জন বিক্ষোভকারী, ১৮০ জন নিরাপত্তারক্ষী, ২৮ জন শিশু এবং ৩৫ জন এমন ব্যক্তি রয়েছেন, যারা বিক্ষোভে যোগই দেননি। সংস্থাটি জানিয়েছে, ইরানে থাকা ব্যক্তিদের নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। পুরো প্রক্রিয়া এখনও শেষ হয়নি, ফলে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান সরকারিভাবে এখনও মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। তবে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই জানিয়েছিলেন, বিক্ষোভে 'কয়েক হাজার' মানুষের মৃত্যু হয়েছে এবং এর জন্য আমেরিকা দায়ী।

You might also like!