Health

8 hours ago

Yoga for Digestive Health: খাওয়ার পর পেট কি ভার হয়ে থাকে? গ্যাস দূর করার ৫টি সহজ আসন, যা বাড়িতেই করা সম্ভব

Yoga Poses for Digestive Health
Yoga Poses for Digestive Health

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির অন্দরমহলে গ্যাস-অম্বল যেন বিনাব আমন্ত্রণের অতিথি। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার আর অনিয়মিত জীবনযাপনের ফলে মুঠো মুঠো অ্যান্টাসিড এখন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু চিকিৎসকরা সতর্ক করছেন—এই অবহেলা থেকে হতে পারে দীর্ঘমেয়াদী হৃদ্‌রোগ। কেবল খাদ্যাভ্যাস বদলালেই হবে না, হজমশক্তি বাড়াতে প্রয়োজন শরীরচর্চা। নির্দিষ্ট কিছু যোগাসন পেটের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে উদ্দীপিত করে এবং জমা হওয়া গ্যাস বের করে দিতে সাহায্য করে। ওষুধমুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের প্রাচীন যোগাভ্যাসেই।

মার্জারাসন

প্রথমে মাটিতে দুই পা এবং হাতের উপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গি করুন। এর পর এক বার পিঠ ফুলিয়ে মাথা নিচু করে শ্বাস নিন, আবার পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন। এই আসন অভ্যাস করুন ৫ বার করে অন্ততপক্ষে ৫ মিনিট।

বজ্রাসন

এই আসনটি করতে প্রথমে সোজা হয়ে বসুন। সামনের দিকে পা ছড়িয়ে দিন। এ বার একটি করে পায়ে হাঁটু মুড়ে তার উপর বসুন। গোড়ালি জোড়া করে রাখুন। শিরদাঁড়া সোজা করে বসুন। হাত দুটো উরুর উপর টানটান করে রাখুন। কিছু ক্ষণ এই ভঙ্গিতে বসুন। এই আসনটি শরীরে অতিরিক্ত মেদের সমস্যা থেকে মুক্তি দেয়। পেটের তলদেশে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে। সেই সঙ্গে গ্যাসের সমস্যা থেকে দূরে রাখে।

ভুজঙ্গাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। এ বার হাতের তালু্ মেঝের উপর পাঁজরের দুই পাশে রাখুন। এর পর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে উপরের দিকে তুলুন। এর পর মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর পূর্বের অবস্থায় ফিরে যান। প্রথম দিকে এই আসন তিন বার করুন। পরবর্তী কালে ৫-৬ বারও করতে পারেন।

You might also like!