Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

7 months ago

Rafael Grossi: ইরানের পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই, জানিয়ে দিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

Rafael Grossi
Rafael Grossi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। এই দাবি করেছিল আমেরিকা। ইরানকে কোনও মতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ইজ়রায়েলের সঙ্গে সেই দেশে হামলা চালিয়েছে আমেরিকা।

এই সময়েই বড় দাবি করলেন রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ( International Atomic Energy Agency) (আইএইএ)র প্রধান রাফায়েল গ্রোসি। সেখানে পারমাণিক অস্ত্র তৈরির কোনও অকাট্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইএইএ (IAEA)-র ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি (Rafael Grossi)।

তবে উদ্বেগ প্রকাশ করেছেন আইএইএ-র ডিরেক্টর। মঙ্গলবার রাতেই এই নিয়ে সোশ্যাল মিডিয়া X-এ বিবৃতি দিয়েছেন রাফায়েল গ্রসি। তিনি জানিয়েছেন, ইরানে পারমাণবিক বোমা (nuclear bomb) তৈরির কোনও প্রমাণ না মিললেও, সেখানে অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম (uranium) মজুত রাখা হয়েছে । সেখানে পরিদর্শন করতে গিয়েছিলেন আইএইএ-র লোকজন। ওই পরিদর্শকদের বাধা দেওয়া হয়। এই বাধা দেওয়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলেও অভিহিত করেন তিনি।উল্লেখ্য, গত বছরেও ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালিয়েছিল আমেরিকার সামরিক বাহিনী। সেখানে পরমাণু নিয়ে কাজ চলছে এমন একাধিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবিও করেছিল আমেরিকা।

ইরানকে কোনও মতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না জানিয়েছন ট্রাম্প। যদিও ইরান প্রথম থেকেই পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে না দাবি করে আসছে।অন্য দিকে, ইরানের পারমাণবিক অস্ত্র কাজের ব্যবহৃত কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে দাবি করল ইজ়রায়েল। মঙ্গলবার রাতে এই দাবি করেছে ইজ়রায়েলের সেনা। যে কম্পাউন্ডে ইরানের সরকার পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়নের জন্য কাজ করত সেখানেই ওই হামলা চালানো হয় বলেও দাবি ইজ়রায়েলি সেনার।

আর এই সবের মধ্যেই রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানে পারমাণবিক বোমা তৈরির পরিকাঠামোর কোন চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেদনে তিনি সব সময়েই স্পষ্ট থেকেছেন বলেও জানিয়েছেন আইএইএ-র ডিরেক্টর। তবে ইরান পরমাণু শক্তির বিষয়ে খুবই ‘উচ্চাভিলাষী’ বলেও জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি ‘একচেটিয়াভাবে শান্তিপূর্ণ’ তাও নিশ্চিত করে বলতে পারেননি তিনি। সেখানে পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে।

আর এক দিকে, ইরানের নাতান্‌জ় শহরে থাকা পরমাণুকেন্দ্র কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে আইএইএ । পরমাণুকেন্দ্রের কয়েকটি জায়গার ক্ষতি হলেও এর পরিমাণ তেমন মারাত্মক নয়। নাতান্‌জ় পরমাণুকেন্দ্রের প্রবেশের মুখে যে ভবনগুলি রয়েছে, সেগুলি আঘাতপ্রাপ্ত। মাটির নীচে থাকা পরমাণু স্থাপনা অক্ষত রয়েছে। সেখানে কোনও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি বলেও জানা গিয়েছে।

You might also like!