Country

2 hours ago

Shirtless AI Summit protest: এআই সম্মেলনে বিক্ষোভের ঘটনায় ধৃত আরও এক, এযাবৎ পাকড়াও ৫ জন

‘Shirtless protest’ at AI Summit
‘Shirtless protest’ at AI Summit

 

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলনের সময় যুব কংগ্রেসের বিক্ষোভের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। এই নিয়ে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সোমবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, জিতেন্দ্র যাদব নামে একজনকে গোয়ালিয়র থেকে গ্রেফতার করা হয়েছে। ভারত মন্ডপমে যুব কংগ্রেসের বিক্ষোভের ঘটনায় এটি পঞ্চম গ্রেফতারি। এর আগে আরও ৪ জনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।


You might also like!