Country

2 hours ago

Mukul Roy Passes Away: মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

PM Modi condoles demise of ex-Union Minister Mukul Roy
PM Modi condoles demise of ex-Union Minister Mukul Roy

 

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, "প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে আমি শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজসেবার প্রচেষ্টার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা।"

উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার পর রবিবার রাতে প্রয়াত হন মুকুল রায়। একদা বঙ্গ রাজনীতির আকাশে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুকুল রায়। ১৯৫৪ সালের ১৭ এপ্রিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের বীজপুরের কাঁচরাপাড়ায় জন্ম। সেখান থেকে তিনি রাজ্য তো বটেই, জাতীয় রাজনীতিতেও একটা সময়ে ছাপ ফেলেছিলেন।

You might also like!