Cooking

1 hour ago

Masoor Dal Paneer Tikki: সন্ধ্যার নাস্তায় ভাজাভুজি নয়, বানান স্বাস্থ্যকর মসুর ডাল-পনির টিক্কি

Masoor Dal Paneer Tikki
Masoor Dal Paneer Tikki

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সন্ধ্যা হলেই চায়ের কাপের সঙ্গে একটু মুচমুচে কিছু খাওয়ার ইচ্ছে তো জাগেই। তবে রোজ রোজ চপ, পকোড়া বা ডিপ-ফ্রাই করা খাবার খেলে শরীরের উপর তার প্রভাব পড়তে বাধ্য। তাই স্বাদ আর স্বাস্থ্যের মধ্যে সমঝোতা না করে বেছে নিতে পারেন একটি পুষ্টিকর বিকল্প— মসুর ডাল ও পনিরের টিক্কি।

এই টিক্কি যেমন সুস্বাদু, তেমনই প্রোটিনসমৃদ্ধ। মসুর ডালে রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন ও ফাইবার, যা হজমে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। অন্যদিকে পনির শরীরকে জোগায় প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিন। ফলে সন্ধ্যার ক্ষুধা মেটানোর পাশাপাশি পুষ্টির ঘাটতিও পূরণ হয়।


* উপকরণ: ১ কাপ মসুর ডাল (ভিজিয়ে সেদ্ধ করা) ১ কাপ চটকানো পনির ১টি মাঝারি পেঁয়াজ কুচি ১–২টি কাঁচালঙ্কা কুচি ১ চা চামচ আদা কুচি ধনেপাতা কুচি আধা চা চামচ লাল লঙ্কাগুঁড়ো আধা চা চামচ ভাজা জিরাগুঁড়ো স্বাদমতো নুন প্রয়োজনমতো বেসন বা চালের গুঁড়ো (বাঁধনের জন্য) অল্প তেল ভাজার জন্য।

* প্রণালী:  প্রথমে মসুর ডাল ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। ডাল যেন একেবারে গলে না যায়, সেদিকে খেয়াল রাখুন। একটি বড় পাত্রে সেদ্ধ ডাল ও চটকানো পনির একসঙ্গে নিন। তার মধ্যে পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, ধনেপাতা ও সব মশলা মিশিয়ে দিন। মিশ্রণ খুব নরম হলে সামান্য বেসন বা চালের গুঁড়ো দিন, যাতে টিক্কি ভাঙবে না। এবার হাতে গোল বা চ্যাপটা আকারে টিক্কি গড়ে নিন। কড়াইতে অল্প ব্রাশ করে তেল গরম করে মাঝারি আঁচে দু’পিঠ সোনালি করে ভেজে নিন। চাইলে ওভেন বা এয়ার ফ্রায়ারেও কম তেলে বানাতে পারেন।

* কেন খাবেন?

মসুর ডাল শরীরকে দেয় উদ্ভিজ্জ প্রোটিন সরবরাহ করে। পনির যোগ করে বাড়তি প্রোটিন ও ক্যালসিয়াম। ফলে এটি শুধু মুখরোচক নয়, পেট ভরানো ও পুষ্টিকরও। ব্যায়াম করেন যারা, কিংবা বাচ্চাদের টিফিনে নতুন কিছু দিতে চান তাঁদের জন্যও ভালো বিকল্প। বাইরে থেকে মচমচে, ভেতরে নরম, পুদিনা চাটনি বা টক দইয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।


You might also like!