Country

2 hours ago

Mann ki baat : দেশ এখন দাসত্বের প্রতীকগুলি পিছনে ফেলে আসছে : প্রধানমন্ত্রী

PM-Modi (symbolic picture)
PM-Modi (symbolic picture)

 

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : দেশ এখন দাসত্বের প্রতীকগুলি পিছনে ফেলে আসছে, রবিবার মন কি বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আজাদি কা অমৃত মহোৎসবের সময়, আমি লাল কেল্লা থেকে 'পঞ্চ-প্রণ'-এর কথা বলেছিলাম। এর মধ্যে একটি হল দাসত্বের মানসিকতা থেকে মুক্তি। এখন দেশ দাসত্বের প্রতীকগুলিকে পিছনে ফেলে আসছে এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত প্রতীকগুলিকে মূল্য দিতে শুরু করেছে। আগামীকাল, ২৩ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব পালিত হবে। প্রদর্শনীটি ২৪ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত চলবে।"

মন কি বাত অনুষ্ঠানের ১৩১-তম পর্বে অঙ্গদান সম্পর্কেও বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "নিজের সন্তান হারানোর চেয়ে বড় দুঃখ কোনও বাবা-মায়ের কাছে আর নেই। খুব ছোট সন্তান হারানোর যন্ত্রণা আরও গভীর। মাত্র কয়েকদিন আগে, আমরা কেরলের ছোট্ট নিষ্পাপ শিশু আলিন শেরিন আব্রাহামকে হারিয়েছি। অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ছে, চিকিৎসা গবেষণাও বৃদ্ধি পাচ্ছে। আলিনের মতো অনেকে আছেন যারা অঙ্গদানের মাধ্যমে কাউকে আরেকটি জীবন দিয়েছেন।"

You might also like!