
নয়াদিল্লি, ২৬ এপ্রিল : ভারতের দুগ্ধ ক্ষেত্রে এখন একটি বড় পরিবর্তন ঘটছে, রবিবার মন কি বাত অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দুগ্ধ ক্ষেত্রে মূল্য সংযোজন আমাদের ঐতিহ্যবাহী স্বাদগুলোকে একটি নতুন পরিচয় দিয়েছে। এখন ভারতীয় পনির বিশ্বজুড়ে নিজের জায়গা করে নিচ্ছে। ভারতের স্বাদ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের পাতে পৌঁছে যাচ্ছে।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "আমাদের দেশে খাবারের ঐতিহ্য শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ঐতিহ্যের একটি আকর্ষণীয় অংশ হলো ভারতের পনির। ব্রাজিলে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক পনির প্রতিযোগিতায় ভারতীয় পনির ব্র্যান্ডগুলি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। এই সাফল্য সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।"
