Breaking News
 
Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট ISF Election Symbol Row: ‘এমন সিদ্ধান্ত কেন, যাতে বিতর্ক হয়?’ আইএসএফের প্রতীক বদল নিয়ে কমিশনকে প্রশ্ন হাই কোর্টের TMC Symbol Row: প্রতীক নিয়ে টানাপোড়েন বহাল! নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, দ্রুত ফয়সলার বার্তা সুপ্রিম কোর্টের Bihar Horror: বিহারে ফের কিশোরীকে হেনস্তার অভিযোগ! পথ আটকে অশালীন আচরণ, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো

 

Country

1 hour ago

President Murmu hails Satnam-Salman: রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা এশিয়ান গেমসে জয়ী সতনাম-সলমানকে

President Murmu praises Satnam-Salman and Roshibina Devi for Asian Games 2026 medals
President Murmu praises Satnam-Salman and Roshibina Devi for Asian Games 2026 medals

 

নয়াদিল্লি,২৪ সেপ্টেম্বর : "২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় সতনাম সিং ও সালমান খানকে জানাই আন্তরিক অভিনন্দন"। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি লিখেছেন, "আপনাদের এই সাফল্য রোয়িং খেলার জন্য প্রয়োজনীয় দলীয় সংহতি, সহনশক্তি ও নিষ্ঠারই প্রতিফলন। আপনারা দুজনেই ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করুন—এই কামনাই করি।" প্রসঙ্গত, পুরুষদের ডাবল স্কালসে এশিয়াডের পঞ্চমদিন ভারতকে ব্রোঞ্জ দিলেন সতনম সিং ও সলমন খান ৷ পদকজয়ের পথে দু'জনে সময় নিলেন ৬:১৩.২৫ মিনিট ৷ এদের মধ্যে দ্বিতীয়জন অর্থাৎ, সলমন নয়াদিল্লির একজন ক্যাবচালক৷ 


"এশিয়ান গেমস ২০২৬-এ উশু-র মহিলাদের ৬০ কেজি সান্দা ইভেন্টে রৌপ্য পদক জয় করায় আপনাকে, রোশিবিনা দেবী নাওরেম-কে, আন্তরিক অভিনন্দন।" বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি লিখেছেন, "টানা তিনটি এশিয়ান গেমসে তিনটি পদক জয় করা ভারতীয় উশু-র জন্য এক অসাধারণ সাফল্য ও ঐতিহাসিক মাইলফলক। আপনার এই অনুপ্রেরণাদায়ক যাত্রা আরও অনেক গর্বের মুহূর্তের মধ্য দিয়ে অব্যাহত থাকুক।" 

You might also like!