Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 month ago

MI vs RCB IPL 2026: আইপিএল, মুম্বইকে হারাল বেঙ্গালুরু

MI vs RCB IPL 2026
MI vs RCB IPL 2026

 

মুম্বই, ১৩ এপ্রিল : দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) জয়ের পথে ফিরল। রবিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় তুলে নিল বেঙ্গালুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। তবে আরসিবির ওপেনার ফিল সল্ট মুম্বইয়ের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল তা প্রমাণ করেন মাত্র ৩৬ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে। ৬টি চার ও ৬টি ছক্কা ছিল তার ইনিংসে। অন্যদিকে, বিরাট কোহলিও ৩৮ বলে করেন ৫০ রান, যা ছিল তার আইপিএল কেরিয়ারের ৬৫তম অর্ধশতক। দু'জনের ১২০ রানের জুটি দলকে ভালো জায়গায় দাঁড় করিয়ে দেয়। এরপর অধিনায়ক রজত পাতিদারের মাত্র ২০ বলে ৫৩ রান ও টিম ডেভিডের অপরাজিত ৩৪ রানে ওপর ভর করে ৪ উইকেটে ২৪০ রানের বিশাল রান করে আরসিবি।

এই বিশাল রানের জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই। রোহিত শর্মা চোট পেয়ে অবসর নেন। এরপর রায়ান রিকেলটন ৩৭ রান করলেও আরসিবি–র সুয়াশ শর্মার জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় মুম্বই। মাঝের ওভারগুলোতে ক্রুনাল পান্ডিয়ার নিয়ন্ত্রিত বোলিং এ বিশেষ সুবিধা করতে পারেনি মুম্বই। সূর্যকুমার যাদব আউট হতেই মুম্বইয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। শেষদিকে একমাত্র রাদারফোর্ডের ৩১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসও মুম্বাইকে জেতাতে পারেনি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২২২ রান করে মুম্বই। আরসিবি ১৮ রানে জয় পায়। এই জয়ে দুই পয়েন্ট নিয়ে আরসিবি ৪ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের তিন নম্বরে থাকল বেঙ্গালুরু। সমান ম্যাচে মাত্র ১ জয় নিয়ে আট নম্বরে আছে মুম্বই।

You might also like!