West Bengal

1 hour ago

Pursurah election awareness : বিশেষ উদ্যোগ, ভোট সচেতনতায় পুড়শুড়া থানার মাইকিং প্রচার

pursura-police (symbolic picture)
pursura-police (symbolic picture)

 

আরামবাগ, ২৬ এপ্রিল : পুড়শুড়ায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নজিরবিহীন উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। শনিবার রাতে পুড়শুড়া থানার ওসি শুভজিত দে-র নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকাজুড়ে মাইকিং প্রচার চালানো হয়। এই প্রচারের মূল উদ্দেশ্য ছিল ভোটারদের সচেতন করা। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়, যেন তারা কোনও প্ররোচনায় পা না দিয়ে নিজের ভোট নিজেরাই প্রদান করেন। পাশাপাশি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

You might also like!