Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 month ago

Amit Shah's Tribute: জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অমিত শাহের

HM Amit Shah pays tribute to Jallianwala Bagh massacre martyrs
HM Amit Shah pays tribute to Jallianwala Bagh massacre martyrs

 

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, "ঠিক এই দিনেই পঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে নিষ্ঠুর ব্রিটিশ শাসনের অমানবিক চেহারা উন্মোচিত হয়েছিল, যখন শান্তিপূর্ণ সমাবেশে সমবেত নিরস্ত্র দেশবাসীর ওপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছিল। এই জঘন্য ঘটনা সমগ্র দেশকে কাঁপিয়ে দিয়েছিল এবং ভগত সিং ও উধম সিং-এর মতো বিপ্লবীদের হৃদয়ে স্বাধীনতার শিখা আরও প্রজ্বলিত করেছিল। এটি ছিল সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ, যেখান থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বিপ্লবের চেতনা আরও বেশি গতি লাভ করেছিল। জালিয়ানওয়ালা বাগে জীবন উৎসর্গকারী সেই অমর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি এবং তাঁদের প্রতি মাথা নত করি।"

উল্লেখ্য, ১৯১৯ সালের ১৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে দমন মূলক আইন, রাওলাট আইনের প্রতিবাদে এক জমায়েতে নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত গুলিবর্ষণ করা হয়। প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের প্রদত্ত নাইট হুড উপাধি প্রত্যাখ্যান করেছিলেন।

You might also like!