Entertainment

1 hour ago

Bhaijaan Breaks Silence: একাকীত্ব নয়, পরিবার-ভক্তদের ভালোবাসাতেই পূর্ণ সলমন! পোস্ট ঘিরে জল্পনার মাঝেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সাপের হানা

Salman Khan clarified his viral alone and lonely post.
Salman Khan clarified his viral alone and lonely post.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোমবার সকাল থেকেই সমাজমাধ্যমে তুমুল চর্চার কেন্দ্রে ছিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। আলো-আঁধারিতে তোলা শার্টলেস ছবি পোস্ট করে অনুরাগীদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দেন অভিনেতা। তবে ছবির থেকেও বেশি চর্চায় উঠে আসে তাঁর পোস্টের ক্যাপশন। সেখানে নিজের সঙ্গে সময় কাটানোর ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয় জল্পনা— তবে কি একাকীত্বে ভুগছেন ৬০ বছরের ‘সিঙ্গল’ সলমন? সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে একাধিক প্রতিবেদন ও আলোচনা। ভক্তদের একাংশ যেমন উদ্বেগ প্রকাশ করেন, তেমনই এই খবর পৌঁছে যায় অভিনেতার পরিবারেও। সূত্রের দাবি, ছেলেকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন সলমনের মা। এমনকি সরাসরি প্রশ্নও করেন, “তোমার কী হয়েছে?”

পরিস্থিতি বেগতিক দেখে সোশাল মিডিয়ায় পালটা পোস্ট সলমনের। স্পষ্ট ভাষায় জানান, ‘আমি তো আমার সম্পর্কে কোনও কথাই বলতে চাইনি। আর আমি কী ভাবে একাকীত্বে ভুগব যেখানে আমার এত সুন্দর একটা পরিবার আছে, আমাকে ভালোবাসার জন্য এত ভক্তরা রয়েছেন। প্রত্যেকের আশীর্বাদে আমি পরিপূর্ণ। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অনেক সময় দৈনন্দিন কাজের চাপে ক্লান্ত লাগে, তখন মনে হয় নিজের সঙ্গে একটু সময় কাটাই। ব্যাস এটুকুই…।’ পাশাপাশি মজার ছলেই লেখেন, ‘এবার আর কোনও ছবি নয়, ব্রেকিং নিউজ বানিয়ে ফেললাম। মা জিজ্ঞাসা করছেন, তোমার কী হয়েছে? আনন্দে থাকো।’


তবে দিনভর চর্চা এখানেই শেষ হয়নি। একই দিনে আরও এক ঘটনায় ফের খবরের শিরোনামে উঠে আসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। সোমবার সকালে অভিনেতার আবাসনের নিচে আচমকাই একটি সাপ দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বনদফতর ও সাপ উদ্ধারকারী দলকে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে এক পেশাদার উদ্ধারকারী সাপটিকে নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, খালি হাতেই সাপটিকে ধরে নিরাপদে একটি ব্যাগে ভরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আতঙ্ক ছড়ালেও কোনও অনভিপ্রেত ঘটনার খবর মেলেনি।  

উল্লেখ্য, এর আগেও সাপের কারণে বিপাকে পড়তে হয়েছিল সলমন খান-কে। প্রায় পাঁচ বছর আগে তাঁর পনভেলের ফার্মহাউসে সাপের কামড়ে আহত হয়েছিলেন অভিনেতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সাপের উপস্থিতি ঘিরে চর্চায় ভাইজানের নাম। 



You might also like!