Breaking News
 
Indranil Sen Case: গ্রেপ্তারির পর আগাম জামিনের আবেদন কেন? ইন্দ্রনীলকে প্রশ্ন সুপ্রিম কোর্টের BJP MP Manoj Tiwari: দূষণ বিতর্কের মাঝেই যমুনায় ডুব বিজেপি সাংসদের, নদীর জল পান করে দিলেন স্বচ্ছতার বার্তা INDIA Bloc Postpones Impeachment Programme: ষ্টির ভ্রুকুটি, পিছিয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু

 

Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু

Israeli Prime Minister Benjamin Netanyahu
Israeli Prime Minister Benjamin Netanyahu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রায় দু’দিন ধরে চলা ভোটগণনা শেষে অবশেষে ইজরায়েলের নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়েছে। নির্বাচনে কোনও দল বা জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে ত্রিশঙ্কু সরকারের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আসন সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে তাঁর দল লিকুদ পার্টি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ছ’টি আসন বেশি জিতেছে তারা। কিন্তু এককভাবে সবচেয়ে বড় দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও অনেকটাই দূরে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট।

১২০ আসনের কেনেসেটে সরকার গড়তে চাই ৬১টি আসন। কিন্তু নেতানিয়াহুর জোট বা বিরোধী জোট এই ম্যাজিক ফিগার থেকে বহু দূরে। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী জোটের দখলে ৪৮টি আসন। রাম এবং জয়েন্ট লিস্ট-সহ আরব দলগুলির দখলে ১৯টি আসন। জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের হাতে তুলে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তারপর ১০ নভেম্বর শপথ নেবে ইজরায়েলের নতুন সরকার। 

কিন্তু নতুন সরকার গড়বে কারা? ইতিমধ্যেই ইহুদি আবেগে শান দিতে শুরু করেছেন নেতানিয়াহু। সাফ জানিয়েছেন, ক্ষমতা দখলের জন্য আরব দলগুলির সঙ্গে যেন কেউ হাত না মেলায়। সেটা করলে দেশের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। পাশাপাশি ইহুদি দলগুলির সঙ্গেও লাগাতার আলোচনায় বসছেন তিনি। বিশ্লেষকদের মতে, ইহুদি আবেগের চাল খেটে গেলে ফের প্রধানমন্ত্রী হতে কোনও বাধা থাকবে না নেতানিয়াহুর। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে ছেড়ে কিছু দল নেতানিয়াহুর পাশে দাঁড়ালেই সরকার গঠন হয়ে যেতে পারে।

একটা সময় মনে করা হচ্ছিল, সরকার গঠনে মহাগুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আরব দলগুলি। এই আরব দলগুলি মূলত ইজরায়েলে বসবাসকারী ২০ শতাংশ প্যালেস্তিনীয়দের প্রতিনিধিত্ব করে। কিন্তু ইজরায়েলের রাজনৈতিক মহলে খানিকটা ‘অচ্ছুত’ আরব দলগুলির সঙ্গে জোট করবেন না বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আইজেনকোট। কিন্তু জোটের বাইরে থেকে আরব দলের সমর্থনে সরকার গঠনের পথ এখনও খোলা রয়েছে তাঁর সামনে। আগামী দিনদশেকেই স্থির হয়ে যাবে, ইজরায়েল আগামী দিনে কোন পথে যাবে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…