Breaking News
 
Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের Agnimitra Paul : ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধের ইঙ্গিত? ধর্মভিত্তিক প্রকল্পে বড় সিদ্ধান্ত এ মাসেই কার্যকর

 

Game

1 hour ago

Premier League: নটিংহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

Manchester United stays third in the Premier League standings with 68 points
Manchester United stays third in the Premier League standings with 68 points

 

ওল্ড ট্র্যাফোর্ড, ১৮ মে : ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড রবিবার লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড নটিংহ্যামের বিপক্ষে। রোমাঞ্চকর এই লড়াইটিতে দ্বিতীয়ার্ধেই হয়েছে চারটি গোল। লুক শয়ের গোলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে সমতা টানেন মোরাতো। দুই মিনিট পরই মাথেউস কুইয়ার গোলে আবার এগিয়ে যায় ইউনাইটেড। আর ৭৬তম মিনিটে ব্রায়ান এমবুমো ব্যবধান আরও বাড়ান। দুই গোলে পিছিয়ে পড়ার দুই মিনিটের মধ্যে মর্গ্যান গিবস-হোয়াইট ফের ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও, এবার আর ইউনাইটেডের জয় আটকাতে পারেনি ফরেস্ট। প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামলেই হার- প্রায় তিন বছর ধরে এমনটাই বারবার হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। দলটির বিপক্ষে অবশেষে এবার সাফল্যের দেখা পেল তারা। ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১১ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। শেষ রাউন্ডে আগামী রবিবার ব্রাইটনের মুখোমুখি হবে মাইকেল ক্যারিকের দল।

You might also like!