Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

1 month ago

Eid: ‘রেড রোড মুক্ত’ নমাজ! ব্রিগেডে প্রার্থনায় বদলের বার্তা সরকারের

eid-namaz
eid-namaz

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পালাবদলের বাংলায় এ বার অন্যরকম ইদের ছবি দেখল কলকাতা। রেড রোডের বদলে এবার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হল ইদের নামাজ। শহর ও শহরতলির কোনও রাস্তায় নামাজ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক ছিল যান চলাচল। ইদ উপলক্ষে ব্রিগেড-সহ গোটা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কলকাতা পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী, পাশাপাশি ওয়াচ টাওয়ার ও নজরদারির বিশেষ ব্যবস্থাও রাখা হয়।

বছরে দু’বার রেড রোড চত্বরেই পাঠ হয় ইদের নমাজ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যা অন্য মাত্রা পায়। উপস্থিত থাকতেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময় তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেত সেই মঞ্চে। যদিও ২৬ এর নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে। বাংলার মসনদে এখন বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, মানুষের সমস্যা করে রাস্তা আটকে কোনও ধর্মীয় সমাবেশ হবে না। এরপরেই রেড রোডে এবার ইদের নমাজ হবে কি না তা নিয়ে চর্চা চলছিল। সেই চর্চার মধ্যেই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার ব্রিগেড ময়দানেই পড়া হবে ইদের নমাজ।

যদিও গতবছরই ‘খিলাফত কমিটি’কে সেনার তরফে জানানো হয়, রেড রোডে আর নমাজ পড়ার অনুমোদন দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে এহেন পদক্ষেপ বলেও জানানো হয়। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনার কাছে বিশেষ অনুরোধ জানান। বলে রাখা প্রয়োজন, এর আগে বাম সরকারের শুরুর দিকে শহিদ মিনরের মাঠে হতো ইদের নমাজ। কিন্তু বৃষ্টি, জল কাদার জন্য রেড রোডে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

You might also like!