
নাগোয়া (জাপান), ২৫ সেপ্টেম্বর : শুক্রবার জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের মহিলা কবাডি সেমিফাইনালে নেপালকে ৪৮-২৪ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠলো ভারত| স্বর্ণপদক জয়ের দিকে এগিয়ে গেল ভারত।সেমিফাইনালে ইরান ও চাইনিজ তাইপের মধ্যে যে দল বিজয়ী হবে, ফাইনালে তার মুখোমুখি হবে ভারত। চলতি এশিয়ান গেমসে সেমিফাইনালে ওঠার আগে ভারতের মেয়েরা বাংলাদেশকে ৪২-২১ পয়েন্টে, ইরানকে ৩৭-২৩ পয়েন্টে, জাপানকে ৫০-২৫ পয়েন্টে হারিয়েছে।
