
অসলো (নরওয়ে), ২৫ সেপ্টেম্বর : উয়েফা নেশন্স লিগে, জয় দিয়ে যাত্রা শুরু করল নরওয়ে। নিজেদের মাঠে বৃহস্পতিবার নাটকীয় লড়াইয়ে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে। 'এ' লিগের চার নম্বর গ্রুপের এই ম্যাচে ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়ে যায় দলটি। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। সতীর্থের থ্রু পাস ডি বক্সে পেয়ে কোন থেকে জোরালো শটে গোল করেন তিনি। দু'গোলে পিছিয়ে পড়ার পর সাত মিনিটের মধ্যে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। অসাধারণ এক ফ্রি কিকে গোলটি করেন দিমেল দামোসগোর। এরপর ৬০ মিনিটে আরেকটি গোল করে সমতা টানেন রাসমুস হয়লুন। লড়াই জমে ওঠে দারুন ভাবে। তবে হলান্ডকে দমাতে পারেনি ডেনমার্ক। ৭৪ মিনিটে আরেকবার সতীর্থের পাশ ডি বক্সে পেয়ে প্রথম ছয় জোরালো শটে ব্যবধান গড়ে দেন হলান্ড। এই গোলে জাতীয় দলের হয়ে ম্যানচেস্টার সিটি তারকার মোট গোল হল ৬৪টি, ৫৬ ম্যাচে।
