Life Style News

50 minutes ago

Skin Glow Tips: পুজোর সাজে আলাদা নজর কাড়তে চান? ত্বকের জেল্লা বাড়াতে রুটিনে রাখুন এই ৫ উপাদান

Skin Glow Tips
Skin Glow Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উৎসবের মরশুম মানেই চারপাশে আনন্দের আবহ, নতুন পোশাক আর জমকালো সাজগোজ। পুজোর দিনগুলিতে পোশাকের সঙ্গে মানানসই মেকআপেও নিজেকে সাজিয়ে তুলতে চান অনেকেই। কিন্তু শুধু মেকআপের আস্তরণেই কি সৌন্দর্য সম্পূর্ণ ফুটে ওঠে? ত্বকের নিজস্ব উজ্জ্বলতা না থাকলে সাজেও যেন কোথাও একটা খামতি থেকে যায়। পুজোর ভিড়ে নিজের সৌন্দর্যে আলাদা করে নজর কাড়তে চাইলে তাই শেষ মুহূর্তের মেকআপের উপর নির্ভর না করে এখন থেকেই ত্বকের যত্ন নেওয়া জরুরি। নিয়মিত ও সঠিক স্কিন কেয়ারে ত্বক হয়ে উঠতে পারে আরও সতেজ, মসৃণ এবং প্রাণবন্ত। পুজোর আগে ব্যস্ত রুটিনের মধ্যেও কীভাবে ত্বকের যত্ন নেবেন? রূপ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের রূপরুটিনে কয়েকটি উপকারী উপাদান সঠিকভাবে অন্তর্ভুক্ত করলেই ত্বকের স্বাভাবিক জেল্লা ধরে রাখা সহজ হতে পারে। জেনে নিন, পুজোর আগেই ত্বকের যত্নের রুটিনে কোন ৫টি উপাদান রাখতে পারেন।

* ভিটামিন সি— ত্বকের কোষ সুস্থ রাখতে এবং অকাল বার্ধক্য রোধে এর জুড়ি নেই। ভিটামিন সি ত্বকের প্রয়োজনীয় কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বক থাকে টানটান ও মসৃণ। খোলা রোমছিদ্রের সমস্যা দূর করতে এবং কালচে দাগ মেটাতে নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন। পাশাপাশি খাদ্যাভ্যাসেও ভিটামিন সি-যুক্ত ফল রাখুন।

* ক্যাস্টর অয়েল— এই তেলের অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ত্বকের যে কোনও সংক্রমণ প্রতিরোধ করে। চোখের তলার ফোলাভাব দূর করতে এবং রোদে পোড়া দাগ বা ট্যান কমাতে ক্যাস্টর অয়েল অত্যন্ত কার্যকরী। রাতে ঘুমানোর আগে সামান্য ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

* হায়ালুরোনিক অ্যাসিড— ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখতে এই উপাদানটি দুর্দান্ত কাজ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে ত্বক শুষ্ক হয়ে পড়ার প্রবণতা থাকে। হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে এবং একটি প্রাকৃতিক গ্লো এনে দেয়।

* অ্যালোভেরা জেল— সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা যেন বরদান। এটি ত্বকের জ্বালাভাব কমায়, ব্রণর উপশম করে এবং ত্বককে শীতল রাখে। রোদ থেকে ফিরে মুখ ধুয়ে অ্যালোভেরা জেল লাগালে ত্বকের ক্লান্তি নিমেষেই দূর হয়।

* গ্রিন টি— গ্রিন টি-তে থাকা প্রচুর পরিমাণের অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের ক্ষতিকর টক্সিন বের করে দেয়। ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ঠান্ডা করে চোখের ওপর রাখলে ডার্ক সার্কেল কমে। এ ছাড়া গ্রিন টি দিয়ে তৈরি টোনার ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণে থাকে।

You might also like!