Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

TVK :এডিএমকে বিদ্রোহীদের জন্য ধাক্কা, মন্ত্রিত্ব নিয়ে কড়া অবস্থান টিভিকের

Tamil Nadu Chief Minister Thalapathy Vijay
Tamil Nadu Chief Minister Thalapathy Vijay

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল তামিলনাড়ুর ক্ষমতাসীন টিভিকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তে জোট রাজনীতিতে জল্পনার অবসান ঘটল।এর আগে আস্থাভোটে বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের সমর্থন ঘিরে তাঁদের মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে শরিক ভিসিকে এবং বামফ্রন্ট (Communist Party of India (Marxist)) কড়া অবস্থান নিলে সেই জল্পনা আরও জোরালো হয়। শেষ পর্যন্ত টিভিকে পরিষ্কার করে দেয়, দলছুট বিধায়কদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে না।

ভিসিকে প্রধান থোল তিরুমাভালাভান বলেন, “দিনকয়েক আগেই আমি বলে দিয়েছি, টিভিকে বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ক গোষ্ঠীকে সাদরে মন্ত্রিসভায় জায়গা দিলে আমরা সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি। যদিও টিভিকের তরফে ভিসিকে আশ্বাস পেয়েছে, এমন কোনও ভাবনা এআইএডিএমকে নেই। টিভিকে আমাদের জানিয়ে দিয়েছে, বিদ্রোহীদের ক্যাবিনেটে কোনও জায়গা হবে না।” সূত্রের খবর, সিপিএমও একই অবস্থান নিয়েছে। বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের নিয়ে আনুষ্ঠানিক ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে তাদের আপত্তি আছে।

এদিকে বিজয় মন্ত্রিসভা সম্প্রসারণে শরিক কংগ্রেসের দুটি দপ্তর পাওয়ার প্রবল জল্পনার মধ্যে বুধবার সন্ধ্যায় জানা গেল, রাজেশ কুমার ও পি বিশ্বনাথন–হাত শিবিরের বিধায়কদ্বয় মন্ত্রী হিসাবে আগামীকাল শপথ নিচ্ছেন। দীর্ঘ ৫৯ বছরের ব্যবধানে কংগ্রেস তামিলনাডু মন্ত্রিসভায় সামিল হল। এআইসিসি সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল এক্স পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমাদের কাছে এটা ঐতিহাসিক ব্যাপার।

তামিলনাড়ু বিধানসভায় এবার কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৫। ডিএমকে জোটে থেকে ভোটে লড়ে ফল বেরনোর পর কংগ্রেস বিজয়ের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। টিভিকে সাধারণ সম্পাদক আদভ অর্জুনা জানিয়েছেন, শরিকদের সঙ্গে দপ্তর বণ্টনের ব্যাপারে টিভিকে-র আলোচনার দরজা খোলা। রাজনৈতিক মহলের খবর, বিধানসভা ভোটের ফলের পরিপ্রেক্ষিতে শরিকদের চাপ সামলে সমর্থনের ভিত জোরদার করার ভাবনা রয়েছে টিভিকে-র। আদভ জানান, বিজয় সামাজিক ন্যয়ের পক্ষে থাকা দলগুলিকে, বিশেষত কংগ্রেস, মন্ত্রিসভায় জায়গা দিতে চাইছেন। কংগ্রেসকে মন্ত্রিসভায় শামিল হতে তিনি পীড়াপীড়ি করেছিলেন বলেও দাবি করেন আদভ। এছাড়া বামেদের বাইরে থেকে সরকারকে সমর্থনের সিদ্ধান্তকে টিভিকে সম্মান করে, কিন্তু ভিসিকে ও আইইউএমএলকে সরকারে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান তিনি।১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেন বিজয়। ৯ মন্ত্রীও শপথ নেন তাঁর সঙ্গে। সূত্রের খবর, বিজয় মন্ত্রিসভার আয়তন বেড়ে প্রায় ৩৪ হতে পারে। শরিকি দায়বদ্ধতা পূরণ ও জাতপাত-আঞ্চলিক সমীকরণ মাথায় রেখে অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরই টিভিকে হাতে রাখতে পারে।

You might also like!