kolkata

52 minutes ago

Abhishek Banerjee: চোখের চিকিৎসা সেরে কলকাতায় ফিরেই বিজেপিকে নিশানা! একাধিক ইস্যুতে সরব অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চোখের চিকিৎসা শেষে প্রায় তিন সপ্তাহ পর বিদেশ থেকে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে নামার পর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কলকাতায় ফিরেই বিজেপিকে নিশানা করে একের পর এক মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভবিষ্যতে বিজেপির রাজনৈতিক পরিস্থিতি আরও করুণ হবে বলেও কটাক্ষ করেন অভিষেক। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। 

বুধবার কলকাতায় পা রেখে বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেন, “বাংলার অভিশাপ লেগে গিয়েছে। জোরজবরদস্তি করে বাংলা দখল করতে এসেছিল। সারা ভারতে বিজেপির অবস্থা করুণ। যাদের সাংবিধানিক পদে বসিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে তাদের আগামিদিনে শ্রীঘরে থাকতে হবে। কেউ বাঁচবেন না। ভাববেন না যা ইচ্ছা তাই করব। জগৎকে নিজের মতো নাচাব। বিচারব্যবস্থা থেকে কমিশন নিজের মতো কাজ করবে। যারা ভোট দিতে পারেনি তাদের চোখের জল অভিশাপ বৃথা যাবে না।”

ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে নির্বাচন কমিশনেই অন্তর্কলহ! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে আপত্তি ছিল বাকি দুই কমিশনারের। সর্বভারতী সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তবে শুধু এসআইআর নয়, জ্ঞানেশের বহু সিদ্ধান্তে সহমত ছিলেন না দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তবে এই দাবি নস্যাৎ করেছে কমিশন। যদিও গোটা ঘটনার তদন্ত চেয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে এর আগেও তোপ দাগেন অভিষেক। তিনি লেখেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে অবিলম্বে অপসারণ করতে হবে। আদালতের তত্ত্বাবধানে তদন্ত করতে হবে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি আমাদের গণতন্ত্রে আঘাত হানে। এর জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’   

You might also like!