Game

1 day ago

2026 Ballon d’Or ceremony: প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি'অর অনুষ্ঠান

Ballon d’Or ceremony to be held in London for first time
Ballon d’Or ceremony to be held in London for first time

 

লন্ডন, ২৯ মে : ২০২৬ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠানটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ফ্রান্সের প্যারিস শহরের বাইরে এই মর্যাদাপূর্ণ ফুটবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে। ৭০-তম ব্যালন ডি'অর উদযাপনের অংশ হিসেবে ২৬ অক্টোবর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং পুরস্কারের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এই ভেন্যু নির্বাচন করা হয়েছে। ফরাসি ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' কর্তৃপক্ষ এ সংবাদ বৃহস্পতিবার জানিয়েছেন। ১৯৫৬ সালের ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রবর্তিত ব্যালন ডি'অর বিশ্ব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয়।

You might also like!