Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Amethi Accident: অমেঠীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু, আহত ১

Amethi Accident
Amethi Accident

 

অমেঠী , ২৯ মে : উত্তরপ্রদেশের অমেঠী জেলার মুন্সিগঞ্জ থানা এলাকায় বান্দা-টান্ডা জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। পেঁয়াজ বোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের ওপর উল্টে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ মুন্সিগঞ্জ কোতোয়ালি এলাকার টেরি লোকিপুর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পেঁয়াজ বোঝাই ট্রাকটি গৌরীগঞ্জ থেকে সুলতানপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সামনে থাকা একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর পরেই ট্রাকটি পাশে থাকা দুটি মোটরসাইকেলের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুন্সিগঞ্জ কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধারকাজে তদারকি করতে পৌঁছান গৌরীগঞ্জের পুলিশ আধিকারিক (সিও) অখিলেশ কুমার বর্মা এবং তিলোইয়ের সিও দীনেশ কুমার মিশ্র।

দুর্ঘটনায় প্রতাপগড় জেলার আন্তু থানা এলাকার গাজীপুর গ্রামের বাসিন্দা প্রিন্স বর্মা (১৬) এবং সানি কুমার বর্মার (২৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। সুলতানপুরের বাসিন্দা রাজু নামের এক যুবক গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। এছাড়া, শামলি জেলার নরেনী থানার বাসিন্দা অজিত বর্মা গুরুতর আহত অবস্থায় বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (আইসি) শিবাকান্ত ত্রিপাঠী শুক্রবার সকালে জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ট্রাকের নিচে চাপা পড়া যুবকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। রাতেই জেসিবি ও হাইড্রা ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

You might also like!