Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Mamata Banerjee On Abhishek Banerjee Attack:‘শাসকই ঘাতক হয়ে উঠল’,কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee On Abhishek Banerjee Attack
Mamata Banerjee On Abhishek Banerjee Attack

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন Abhishek Banerjee। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম, জুতো ও কাদা ছোড়া হয়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাঁর জামা, চশমা ও ঘড়ি। এই হামলার কড়া নিন্দা করে Mamata Banerjee এক্সে লেখেন, “শাসকই ঘাতক হয়ে উঠল! বিজেপির লজ্জা হওয়া উচিত!”

শনিবার বিকেলে সোনারপুরের কামরাবাঁধ যাওয়ার পরে প্রথমে কামালগাজির কাছে জনতার বাধার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে মহিলারা কালো পতাকা দেখান। সেসব পেরিয়ে সোনারপুর ঢুকতেই জনতা রীতিমতো বিক্ষোভ বিস্ফোরণের আকারে ছড়িয়ে পড়ে। প্রথমে ‘চোর’ স্লোগান ওঠে। এরপর তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হতে থাকে। জামাকাপড় নোংরা হয়ে যায় তাঁর। ছোড়া হয় জুতো, ঢিল, কাদা। জামা খুলে চলে মারধরও। মাথায় হেলমেট পরে কোনওক্রমে রক্ষা পান তিনি। তবে অভিষেক চশমা, ঘড়ি ভেঙে গিয়েছে। এসব সামলে তিনি নিহত কর্মীর বাড়িতে পৌঁছে যান। সেখান থেকেই জানান, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী না এলে তিনি বাড়ি থেকে বেরবেন না। এরপর বাহিনী সেখানে পৌঁছে নিরাপদে তৃণমূল সাংসদকে বের করে নিয়ে যায়।

এসবের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পরই এক্স হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের বিজেপি শাসকদের ‘ঘাতক’ বলে তীব্র আক্রমণ করেন তিনি। এহেন পরিস্থিতি বিজেপির পক্ষেই লজ্জাজনক বলে মন্তব্য তাঁর। অভিষেককে ঘিরে এই বিক্ষোভ এতটাই হিংসাত্মক হয়ে ওঠে যে তা জনরোষ বলে মেনে নিয়েও তার নিন্দা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরা।এক্স হ্যান্ডলে পোস্ট করে মল্লিকার্জুন খাড়গে লেখেন, “সোনারপুরে নির্বাচন-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মর্মান্তিক হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। বিরোধী দলের একজন জনপ্রিয় নেতাকে ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি।” এই ঘটনা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতি বলেও উল্লেখ করেন মল্লিকার্জুন। তিনি আরও লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সব বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ধরনের হামলা রুখতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু হিংসার ঘটনা কখনই সমর্থনযোগ্য হতে পারে না।”

অখিলেশ এক্স হ্যান্ডলে লেখেন, “বাংলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা অভিষেক ব্যানার্জির উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে, তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি করা ছাড়া আর কিছুই করতে পারে না। এমন একটি সংবেদনশীল পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতি থাকার ঘটনা একটি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে।”

উল্লেখ্য, সোনারপুরে নিহত দলীয় কর্মীকে দেখতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কামালগাজির কাছে তাঁকে মহিলারা কালো পতাকা দেখান। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর’ স্লোগান। অভিষেকের পোশাকে অপরিষ্কার হয়ে যায় ছোড়া ডিমে। তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। মাথায় হেলমেট থাকায় ডিম এসে পড়ে তাঁর মাথায়। অভিষেকের উপর এই হামলার ঘটনায় ইন্ডিয়া জোটের নেতারা একে একে তীব্র নিন্দা করতে শুরু করলেন। 

You might also like!