Country

1 hour ago

India heatwave alert : গরমে নাজেহাল দিল্লি-সহ একাধিক রাজ্য, তাপপ্রবাহের সতর্কতা জারি

Heatwave-forecast (symbolic picture)
Heatwave-forecast (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : মাত্রাতিরিক্ত গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে। অত্যধিক গরমে দুর্বিষহ অবস্থা জাতীয় রাজধানী দিল্লিতেও। কোথাও কোথাও ৪০ ডিগ্রির গন্ডি ছাড়িয়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। গরমে জনজীবন বিপর্যস্ত রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলাতেও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কয়েকদিন দিল্লি, পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান-সহ মধ্য ভারতের কয়েকটি রাজ্যে লু বইতে পারে। এই মর্মে আইএমডি-র পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। অত্যধিক গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশেও।

You might also like!