Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

7 months ago

curfew imposed in Birgunj: দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অশান্তি! নেপালের বীরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি

curfew imposed in Birgunj after clash
curfew imposed in Birgunj after clash

 

কাঠমান্ডু, ২৩ ফেব্রুয়ারি : নেপালের পারসা জেলার বীরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছে। ররিবার সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সোমবার সকাল পৌনে ১০টা থেকে কার্ফু জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। বীরগঞ্জ পুরসভা এলাকায় কার্ফু জারি করে এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

বীরগঞ্জ বিহারের রক্সৌল সীমান্তে। এখান থেকেই অনেকে ভারত থেকে নেপাল যান, আবার নেপাল থেকে ভারতে আসেন। সূত্রের খবর, বীরগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সিরপুরে গাড়ি পার্কিং নিয়ে রবিবার সন্ধ্যায় গোলমাল বাধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করতেই কার্ফু জারি হয়েছে। পারসা জেলার পুলিশ কর্তা নরেশরাজ সুবেদী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল সেনা মোতায়েন করা হয়েছে।

You might also like!